ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
মানুষের পৃথিবীতে সন্তান হলো ঈশ্বরের শ্রেষ্ঠতম আশীর্বাদ। ১৩৮০ কোটি বয়সী বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের নীল গ্রহ পৃথিবীর বয়স ৪৫৪ কোটি বছর। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হোমো স্যাপিয়েন্স তথা মানবপ্রজাতির বয়স তিন লাখ বছর। যে মানুষ ৩ লাখ বছর ধরে তার পূর্বপুরুষের জিন বয়ে চলেছে, যেই মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে ক্রমবর্ধমান এই ইউনিভার্স কিংবা কসমসকে চিনে নিচ্ছে—সেই মানুষকে সবার ওপরে রেখেছেন মহামহিম ঈশ্বর।
মায়ের উদর থেকে সাবালক হওয়া পর্যন্ত নিজের প্রিয়তর সন্তানকে কত যত্ন, আদর, আহ্লাদই না করেন মা–বাবা। ওই মা–বাবা যদি দেখেন তাঁর অল্পবয়সী কোমলমতি শিশুটি অপঘাতে প্রাণ হারিয়ে ফেলল, কেমন লাগে তাঁদের? পুরো আকাশ মাথায় ভেঙে পড়ে না? পৃথিবীর তাবৎ মেঘ কারুণ্যের বৃষ্টি হয়ে ঝরে না?কী দোষ ছিল শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের? কেন তার প্রাণ এভাবে অকালে কেড়ে নেবে সমাজচ্যুত পতিত পাবনেরা? এর পেছনে কি কেবলই একটি আইফোনের লোভ?
নাকি ভেঙে পড়া সমাজ বাস্তবতার অমোঘ উদাহরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া?অপ্রতিমের দুঃখী মা–বাবা কী নিয়ে বাঁচবেন এখন?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।