advertisement
advertisement

রাতে শাহবাগ–হাজারীবাগ–মৌচাকে ককটেল বিস্ফোরণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
রাতে শাহবাগ–হাজারীবাগ–মৌচাকে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ

advertisement

রাজধানীর শাহবাগে তিন নেতার মাজারের কাছে হাজারীবাগ এলাকায় একটি ফলের আড়তের সামনে ও মৌচাক এলাকায় গতকাল শনিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে।

জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।পুলিশ সূত্র বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।এদিকে গতকাল দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত ৯টি জায়গায় ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বিস্ফোরণে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও কে বা কারা জড়িত, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।গতকাল দুপুরে জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে, সাড়ে ছয়টার দিকে মহাখালী এলাকায়, রাত আটটার দিকে বাবুবাজার ব্রিজের নিচে এবং রাত নয়টার দিকে মগবাজার মোড়ে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর