advertisement
advertisement

সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত

advertisement

গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা। নতুন কাঠামো কার্যকর গত ১ জুলাই থেকে।সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোয় সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন দাঁড়াবে ভাতাসহ ৩৩ হাজার টাকার কিছু বেশি। গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে ভাতাসহ প্রায় আড়াই লাখ টাকা।নতুন বেতনকাঠামোর পুরো সুবিধা মিলবে আরও দেড় বছর পর থেকে। মূল বেতন তিন ধাপে দেওয়া হবে।

আর বাড়িভাড়াসহ সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।নতুন বেতনকাঠামো জারি হয়েছে ১১ বছরের মাথায়। অবশ্য এ সময়ে প্রতিবছর ৫ শতাংশ করে বেতন বাড়ানো হয়েছে। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে বেড়ে ২০ হাজার এবং সর্বোচ্চ মূল বেতন (নির্ধারিত) ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ গ্রেড রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য তা ১ লাখ ৬৪ হাজার টাকা।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বৃহস্পতিবার ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর