প্রকৃতিতেই এখন উৎসবের আগমনী সুর। সামনে শারদীয় দুর্গাপূজা। পূজার দিনগুলোতে নতুন পোশাকে সাজতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। উৎসবের এই আনন্দকে আরও রঙিন করতে বিশেষ শারদ সংগ্রহ নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলিত উদ্যোগ দেশীদশ।২০০৯ সালে যাত্রা শুরু করা দেশীদশের মূল ভাবনাই দেশীয় ফ্যাশন, ঐতিহ্য ও কারুশিল্পকে এক ছাতার নিচে তুলে ধরা।
দীর্ঘদিন ধরে দেশীয় নকশা, তাঁতশিল্প ও সৃজনশীল ফ্যাশনচর্চাকে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় তাঁতি, কারুশিল্পী ও ডিজাইনারদের কাজকে তুলে ধরছে প্রতিষ্ঠানটি।এবারের দুর্গোৎসব উপলক্ষে দেশীদশের প্রতিটি ব্র্যান্ড নিজেদের স্বতন্ত্র ভাবনা ও নকশায় সাজিয়েছে বিশেষ সংগ্রহ। পূজার চিরচেনা রং, বাংলার লোকজ ঐতিহ্য ও দেশীয় কারুশিল্পের সঙ্গে থাকছে সমকালীন ফ্যাশনের মেলবন্ধন।
ষষ্ঠী শুরু থেকে দশমীর বিদায়- উৎসবের নানা আয়োজনের জন্য রাখা হয়েছে বৈচিত্র্যময় সব পোশাক।বর্তমানে নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা ও সৃষ্টি—এই নয়টি ব্র্যান্ডের সমন্বয়ে পরিচালিত হচ্ছে দেশীদশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।