কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিটের আবেদনকারীদের আর্থিক সক্ষমতা দেখানোর নিয়মে নতুন অর্থের পরিমাণ কার্যকর হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কুইবেক ছাড়া কানাডার সব প্রদেশ ও অঞ্চলে একজন শিক্ষার্থীর এক বছরের জীবনযাত্রার খরচ হিসেবে কমপক্ষে ২৩ হাজার ৪৪৮ কানাডিয়ান ডলার দেখাতে হবে। (১ কানাডিয়ান ডলার সমান প্রায় ৮৭ দশমিক ৭৭ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৫৭ হাজার ৯৫৪ টাকা) যা আগের চেয়ে কিছুটা বেশি।
এই অর্থের মধ্যে টিউশন ফি ও যাতায়াতের খরচ অন্তর্ভুক্ত নয়।
এর মানে হচ্ছে, এই ডলারের পরেও একজন শিক্ষার্থীর বা তাঁর মা–বাবার অ্যাকাউন্টে এক বছরের টিউশন ফি ও যাতায়াত ভাড়া অতিরিক্ত থাকতে হবে।কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, পরিবারের সদস্যসহ (সাধারণত স্পাউস ও নির্ভরশীল সন্তান) আবেদন করলে প্রয়োজনীয় অর্থের পরিমাণও বাড়বে।আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় নতুন আর্থিক শর্তঅর্থাৎ একজন শিক্ষার্থী তাঁর স্বামী বা স্ত্রী ও একজন সন্তানসহ কানাডায় এলে মোট তিনজনের জন্য এক বছরের জীবনযাত্রার খরচ হিসেবে ৩৫ হাজার ৮৮৮ ডলার দেখাতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।