নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে নরেন্দ্র মোদি ও সি চিন পিং
বাস্তব রাজনীতির দৃষ্টিতে বলা যায়, চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং শেষ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে আসবেন কি না, সেটিই ছিল সম্মেলনের মূল আকর্ষণ। তিনি আসার পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক। ভারতের জন্য এই বৈঠকের দুটি গুরুত্বপূর্ণ দিক ছিল।
প্রথমত, দেশের অর্থনৈতিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্কের যে উষ্ণতা তৈরি হয়েছে, তা ধরে রাখা। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রকে বোঝানো যে ভারত বিশ্বে অন্য বন্ধুদের সঙ্গেও সম্পর্ক বজায় রাখে এবং প্রয়োজনে তাদের ওপর প্রভাবও রাখতে পারে। তবে চীনের দৃষ্টিতে সি চিন পিংয়ের নয়াদিল্লি সফর মূলত ভারতকেন্দ্রিক ছিল না। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন এড়িয়ে যাওয়ার পর তাঁর এবারের সফর ছিল যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দেওয়ার সুযোগ।
বিশেষ করে ওয়াশিংটনে তাঁর রাষ্ট্রীয় সফরের মাত্র দুই সপ্তাহ আগে এই বার্তার গুরুত্ব ছিল বেশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।