advertisement
advertisement

তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের জামিন, কারা মুক্তিতে বাধা নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
তিন মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের জামিন, কারা মুক্তিতে বাধা নেই

পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার

advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা তিনটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। জামিন চেয়ে তাঁর করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

তিন মামলায় জামিন হওয়ায় দীপংকর তালুকদারের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা, পল্টন মডেল ও বংশাল থানায় করা পৃথক তিন মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন দীপংকর তালুকদার। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় ভাটারা, পল্টন মডেল ও বংশাল থানার ওই তিন মামলার এজাহারে দীপংকর তালুকদারের নাম নেই বলে জানান তাঁর আইনজীবী অনাবিল আনন্দ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর