এই যে দেখুন, দুনিয়ায় বিশ্বাসের স্তম্ভগুলা আস্তে আস্তে কেমনে ধসে পড়ে, তার একটা তাজা উদাহরণ দিই।ছোটবেলা থেকে আব্বা-আম্মা শিখাইছে, ‘সত্য কথা বলবা, বড়দের মানবা, আর মশারির ভেতরে শুইবা।’ কিন্তু আমরা বাঙালিরা কি আর মশারি টাঙানোর খাটুনি খাইতে চাই? আমাদের ভরসা ছিল একটা সবুজ রঙের গোল চাকা—মশার কয়েল।আমাদের কাছে মশার কয়েল ছিল এক অলৌকিক অস্ত্র।
প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে ভাবতাম, ‘আজকে মশার বংশ নিপাত হবে!’ কয়েলে আগুন ধরায়া ধোঁয়া ছাড়তাম, আর মনে মনে একটা জেমস বন্ড মার্কা হাসি দিয়া বলতাম, ‘খেলা শুরু, বেটা মশার দল!’কিন্তু আমার বিশ্বাসের ভিতটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল গত মঙ্গলবার রাতে।ঘটনাটি যেভাবে ঘটল...তখন বাজে রাত ১২টা। ঘরে লোডশেডিং। অন্ধকারের মধ্যে আমি রোমান্টিক মুডে না গিয়া মশার সঙ্গে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লড়তেছি।
এক হাতে ইলেকট্রিক ব্যাট, অন্য হাতে কয়েল আর দেশলাই।কয়েলটা স্ট্যান্ডের ওপর বসায়ে সযত্নে আগুন জ্বালালাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।