advertisement
advertisement

গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তোলা

advertisement

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে মহানগরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে ১৮ বছর বয়সী আবদুল্লাহর শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী আহাদের শরীরের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের শরীরের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই সেন্টারের ৪১টি সিলিন্ডারে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত আটটা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর