শিক্ষার্থীরা এইচএসসির ফলাফল দেখছেন। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ আজ বৃহস্পতিবার অনলাইনে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ২০২৬।গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ফরম পূরণের বিস্তারিত জানিয়েছে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে যাঁরা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছেন, তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হবে।
এ পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে যেভাবে ফরম পূরণপরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।২. সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।৩. নির্বাচিত পরীক্ষার্থীদের...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।