advertisement
advertisement

ডেমোক্র্যাটদের সঙ্গে কাজে আগ্রহী ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজে আগ্রহী ট্রাম্প

advertisement

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেশের ভালো নিশ্চিত করতে আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে যাচ্ছি।’যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

এরপরই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, বিরোধী শিবিরের নেতারা তাঁকে ফোন করেছেন।সংবাদমাধ্যম পলিটিকোকে এক সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, দেশের মঙ্গলের জন্য তাঁর প্রশাসন ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করবে।কংগ্রেসে হারের মাধ্যমে কি ট্রাম্পের শেষের শুরু হয়ে গেলনির্বাচনের রাতে পলিটিকোর লাইভ সম্প্রচারে যুক্ত হন ট্রাম্প।

তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘দেশের ভালো নিশ্চিত করতে আমরা ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে যাচ্ছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর