advertisement
advertisement

স্লোভেনিয়া: প্রকৃতি আর সুরের নিরিবিলি মেলবন্ধন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
স্লোভেনিয়া: প্রকৃতি আর সুরের নিরিবিলি মেলবন্ধন

বাংলাদেশি রেস্তোরাঁ

advertisement

জাগরেব থেকে ট্রেনযাত্রা। সকাল সাড়ে নয়টা, ৯ জুন ২০২৪। জাগরেব কেন্দ্রীয় রেলস্টেশন থেকে রওনা দিয়ে পাহাড়, নদী, সবুজ প্রান্তর আর ছোট ছোট জনপদ পেরিয়ে আড়াই ঘণ্টার এক নান্দনিক রেলযাত্রায় পৌঁছে গেলাম স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা। জাগরেব থেকে ট্রেন ছাড়ার পর শহরের ঘনবসতি, বহুতল ভবন আর নাগরিক কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে রইল। জানালার ওপারে খুলে যেতে লাগল ক্রোয়েশিয়ার গ্রামীণ ভূপ্রকৃতির এক শান্ত, সবুজ ক্যানভাস।

কোথাও বিস্তীর্ণ তৃণভূমি, কোথাও চাষের জমি, আবার কোথাও গাছপালায় ঘেরা ছোট ছোট জনপদ। দূরে নীলচে পাহাড়ের সারি দিগন্তের সঙ্গে মিশে আছে। মাঝেমধ্যে চোখে পড়ছিল লাল টালির ছাদের বাড়ি, গির্জার চূড়া আর নির্জন রেলক্রসিং। রেললাইনের দুই পাশের দৃশ্য যেন একের পর এক বদলে যাওয়া জলরঙের ছবি। ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলের এই ভূপ্রকৃতিতে সমতল কৃষিজমি, মৃদু ঢেউখেলানো ভূমি আর দূরবর্তী পাহাড়ের মেলবন্ধন রয়েছে।

ট্রেন এগিয়ে চলেছে উত্তর-পশ্চিম দিকে, স্লোভেনিয়ার সীমান্তের দিকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর