জিওফ্রে হিন্টন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলে মনে করেন এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ জিওফ্রে হিন্টন। এআইয়ের গডফাদার হিসেবে পরিচিত জিওফ্রে হিন্টনের আশঙ্কা, এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার থেকে চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।
এআই ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় সাইবার হামলা চালানো বা আর্থিক ব্যবস্থাকে অচল করে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি।নোবেলজয়ী এই কম্পিউটারবিজ্ঞানী সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব আশঙ্কার কথা জানান। তবে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি পুরোপুরি হতাশ নন। তাঁর মতে, প্রযুক্তিটি মানবসভ্যতার জন্য সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এআইয়ের ঝুঁকিও নিয়ন্ত্রণ করতে হবে।৭৮ বছর বয়সী হিন্টনের ধারণা, আগামী এক দশকের মধ্যে, এমনকি তার আগেই, মানবজাতি বুঝতে পারবে এআইয়ের ঝুঁকি সামলে প্রযুক্তিটির সুফল নিশ্চিত করা সম্ভব কি না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।