মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিং
যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে জয় আগেই নিশ্চিত করেছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট—দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি। ভোটের সর্বশেষ প্রকাশিত ফলাফলে বিরোধীরা তাঁদের এ জয়ের ব্যবধান আরও বাড়িয়ে চলেছেন।
কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণই রিপাবলিকানদের হাতছাড়া হওয়ায় এবং এর পাশাপাশি ডেমোক্র্যাটরা তাঁদের অবস্থান আরও পাকাপোক্ত করতে থাকায় ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছর আইন প্রণয়ন ও নীতিনির্ধারণে বড় বাধার মুখে পড়তে পারে তাঁর প্রশাসন। একই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি ও তদন্তের সুযোগ বাড়বে ডেমোক্র্যাটদের।প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটরা ২৫৩টিতে এবং রিপাবলিকানরা ১৫৭টিতে জয় পেয়েছে।
বাকি ২৫টি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।