ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় আইএমএসও’র ২৩তম আসরে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের দল
অক্টোবরের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের (আইএমএসও) ২৩তম আসর বসেছিল। ১৩ বছরের কম বয়সী প্রাথমিক শিক্ষার্থীদের এআই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৬ খুদে শিক্ষার্থী। দলের সদস্য, অভিভাবক ও প্রশিক্ষকদের সঙ্গে সেখানে গিয়েছি।
সমাপনী অনুষ্ঠানে যখন বিজ্ঞানের স্বর্ণপদকের জন্য ষষ্ঠ শ্রেণির তাহমিদ হাসানের নাম ঘোষণা হলো, সেই মুহূর্তের আনন্দের অনুভূতি লিখে বোঝানো কঠিন। যদিও ২০১৮ সালে রোমানিয়ায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে দেশের প্রথম সোনার পদক জয়ের সময়েও উপস্থিত ছিলাম।অনূর্ধ্ব ১৩ বছরের শিশুদের এই আসরে এটাই বাংলাদেশের প্রথম সোনা। আমাদের ১৬ জনের ১৫ জনই পদক নিয়ে ফিরেছে: একটি সোনা, সাতটি রুপা, সাতটি ব্রোঞ্জ।
গণিতে অংশ নেওয়া আটজনের সবাই পদক পেয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।