‘বাবা, তুমি কি মনে করো সময় ভ্রমণ সম্ভব?’ বিলি জিজ্ঞেস করল। ‘স্পেস ক্যাডেট জ্যাকের মতো?’‘সম্ভবত টেলিভিশন বা মুভিতে বিষয়টা যেভাবে ঘটে, সে রকম নয়।’ ছেলের মাথার চুল এলোমেলো করে দিলেন বাবা। তারপর টেলিস্কোপটা ঠিক করলেন। দ্রুত অন্ধকার হয়ে আসছে আকাশ। শুক্র ও বৃহস্পতি জ্বলছে মাথার ওপর। এমনকি মঙ্গল গ্রহও এখন দৃশ্যমান।
বাবা গাড়ির ট্রাংক থেকে রান্নাঘরের ছোট প্লাস্টিকের টুল টেনে আনলেন, যাতে বিলি ওটার ওপর দাঁড়িয়ে টেলিস্কোপের আইপিসে চোখ রাখতে পারে। বৃহস্পতি বিলির পছন্দের গ্রহ। বাবার টেলিস্কোপের মাধ্যমে এর ব্যান্ডগুলো দেখা যাবে। আরও দেখা যাবে চারটি তারা, যেগুলো আসলে গ্যালিলিওর চাঁদ; এমনকি কখনো কখনো গ্রেট রেড স্পটও দেখা যাবে। ছবিতে গ্রহটা শুধু লাল দেখাচ্ছিল। অথচ টেলিস্কোপে দেখলে পুরো গ্রহটা হলুদ হয়ে যায়।‘কেন নয়?’বাবা একটু ভাবলেন।
উত্তরে তিনি টেলিস্কোপের ট্রাইপড ঘুরিয়ে পূর্ণ চাঁদের দিকে নির্দেশ করলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।