উদ্যোক্তাদের নিজস্ব ভাবনা ও সৃজনশীলতায় তৈরি এসব পণ্য এক জায়গায় দেখার সুযোগ করে দিয়েছে মেলাটি।
কোথাও বাহারি পোশাকের পসরা, কোথাও গয়না ও ব্যাগের সমাহার। কোনো স্টলে চোখে পড়বে ঘর সাজানোর উপকরণ, আবার কোথাও প্রসাধনী, খাবার ও হাতে তৈরি নানা ধরনের ব্যবহার্য পণ্য। একেকটি স্টলে একেক রকম আয়োজন, পণ্যের বৈচিত্র্য আর নিজস্ব উপস্থাপনা চোখে পড়ার মতন । ঘুরে ঘুরে পণ্য দেখার পাশাপাশি পরিচিত হওয়া যাচ্ছে নতুন নতুন দেশীয় উদ্যোগের সঙ্গে।
নারী উদ্যোক্তাদের এমন বৈচিত্র্যময় পণ্যের সমাহার নিয়ে রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাঙ্গণে চলছে জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা। উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ৫ নভেম্বর শুরু হয়েছে তিন দিনের এই আয়োজন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন প্রায় ৬০ জন নারী উদ্যোক্তা।
৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।