চীনের তৈরি সন্দেহজনক কামানের গোলা
পাপুয়া নিউগিনিতে (পিএনজি) একটি কনটেইনারে উদ্ধার হওয়া চীনের তৈরি সন্দেহজনক কামানের গোলা নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। বেইজিংয়ের দাবি, ওটি কোনো গোলা নয়, বরং গোলার আকৃতির ‘নিরীহ একটি মদের বোতল’। তবে এ দাবিতে নতুন মাত্রা যোগ করে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, উদ্ধার করা বস্তুটি কোনো মদের বোতল নয়, বরং এটি একটি অবিস্ফোরিত শক্তিশালী কামানের গোলা।
গত সপ্তাহে পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবির একটি নির্মাণাধীন স্থাপনায় ৩২ কেজি ওজনের বিশালাকার বস্তুটি উদ্ধার করা হয়।
এরপর স্থানীয় পুলিশ চার চীনা নাগরিককে গ্রেপ্তার করে।ঘটনার পর পোর্ট মোরেসবিতে অবস্থিত চীনা দূতাবাস এক ফেসবুক পোস্টে দাবি করে, গোলার মতো দেখতে ‘মদের বোতলটিতে কোনো ঝুঁকি বা বিপদ নেই’।চীন বিশ্বের সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন মেনে চলে উল্লেখ করে দেশটির দূতাবাস আরও বলেছে, চীন থেকে অবৈধভাবে কোনো সামরিক গ্রেডের কামানের গোলা বাইরে পাচার হওয়া কার্যত অসম্ভব।চীন বিশ্বের সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন মেনে চলে উল্লেখ করে দেশটির দূতাবাস বলেছে, চীন থেকে অবৈধভাবে কোনো সামরিক গ্রেডের কামানের গোলা বাইরে পাচার হওয়া কার্যত অসম্ভব।তবে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসির প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।