advertisement
advertisement

ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে হার, অবশেষে স্বীকার করলেন ট্রাম্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে হার, অবশেষে স্বীকার করলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ভোটের দিন ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ নভেম্বর ২০২৬

advertisement

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের আংশিক দায় রয়েছে বলে অবশেষে স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে শুরু করা এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি।গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে বুথফেরত জরিপেই বোঝা যাচ্ছিল, ভোটে রিপাবলিকান দলের ভরাডুবি হতে চলেছে।মঙ্গলবার রাতে টেলিফোনে ওয়াল স্ট্রিট জার্নালকে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পেছনে ইরান যুদ্ধের কোনো ভূমিকা ছিল কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধও এর একটি কারণ।’নিজের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরান যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন ট্রাম্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর