advertisement
advertisement

লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্রিটিশ বাংলাদেশি কিশোর নাভহান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ব্রিটিশ বাংলাদেশি কিশোর নাভহান

প্রতিযোগিতার মঞ্চে ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান উজায়ের রঈস চৌধুরী

advertisement

যুক্তরাজ্যের লন্ডনের বিশ্বখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলের মঞ্চ। দর্শকসারিতে প্রায় পাঁচ হাজার মানুষ। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিভাবান কিশোর-তরুণ সংগীতশিল্পীদের পরিবেশনা চলছে।কেউ জ্যাজ, কেউ পপ, কেউ গ্রাইম, আবার কেউ ধ্রুপদি সংগীত পরিবেশন করছেন।

তাঁদের মধ্যেই পিয়ানো নিয়ে মঞ্চে হাজির ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান উজায়ের রঈস চৌধুরী।নিজের রচিত একটি ধ্রুপদি সংগীত পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করে নাভহান।

শেষ পর্যন্ত তার হাতেই ওঠে রয়্যাল অ্যালবার্ট হলের ‘ফিউচার মেকার্স ২০২৬’ সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়নের সম্মাননা।গতকাল বুধবার লন্ডনের ঐতিহাসিক রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয় কিশোর-তরুণ সংগীতশিল্পীদের জাতীয় প্রতিযোগিতা ‘ফিউচার মেকার্স’-এর চূড়ান্ত পর্ব।এবারের প্রতিযোগিতায় হাজারো আবেদন জমা পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর