advertisement
advertisement

ঢাকায় কাল থেকে শুরু হচ্ছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
ঢাকায় কাল থেকে শুরু হচ্ছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা

পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত বিভিন্ন শাকসবজি

advertisement

আগামীকাল শুক্রবার রাজধানীর মিরপুরে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা। সেখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার, জুমের ফসল, পাহাড়ি মধু ও কৃষিপণ্যের পসরা। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

মিরপুর ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।পাহাড়ের বাঁশকোঁড়ল, কলাপাতায় রান্না করা খাবার, জুমের শাকসবজি কিংবা সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী নানা পদ—এসব খাবারের স্বাদ ও বৈচিত্র্য এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে রাজধানীতে।

আদিবাসীদের খাদ্যসংস্কৃতি, কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী শস্যের সঙ্গে নগরবাসীর পরিচয় করিয়ে দিতে দুই দিনব্যাপী বসছে পঞ্চম আদিবাসী খাদ্য ও শস্য মেলা।উন্নয়ন সংগঠন নাগরিক উদ্যোগ ও আদিবাসী সুহৃদদের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।আয়োজকদের একজন রেলী চাকমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে স্টল বরাদ্দের খবর প্রচারের পর উদ্যোক্তাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর