advertisement
advertisement

ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
ওয়ানডেতে কোহলির সেরা ইনিংস: ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান

বিরাট কোহলি

advertisement

ওয়ানডেতে ৩০৬ ইনিংসে একজন মানুষের শুধু সেঞ্চুরিই ৫৫টি। ফিফটি ৮০টি। এমন কাউকে এই সংস্করণে নিজের সেরা ইনিংস বেছে নিতে বলা হলে নিশ্চয়ই সেঞ্চুরিগুলোর ভেতর থেকে একটি উঠে আসবে।কিন্তু মানুষটি যদি হন বিরাট কোহলি তাহলে এই ভাবনাটা ভুল। ওয়ানডেতে ভারতীয় কিংবদন্তির নিজের বিবেচনায় সেরা ইনিংস সেঞ্চুরিগুলোর একটিও নয়! এমনকি কোহলির পছন্দের তালিকায় নেই ফিফটির কোনো ইনিংসও।আজ কোহলির ৩৮তম জন্মদিন।

এ উপলক্ষে স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডলে আজ সকালে একটি ভিডিও পোস্ট করা হয়। সে ভিডিওতে টিভি চ্যানেলটির পক্ষ থেকে কোহলির কাছে জানতে চাওয়া হয়, তাঁর নিজের বিচারে সেরা ওয়ানডে ইনিংস কোনটি?গতকাল রাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে জয়ে ৭৪ রানের দারুণ ইনিংস খেলা কোহলি বেশ আগ্রহ নিয়েই প্রশ্নের উত্তর দেন।

তবে সেই উত্তরগুলোয় কারও কারও বিস্ময়ও জাগতে পারে।প্রথম প্রশ্নটি ছিল, ২০১২ সালে হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ নাকি ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর