মানিকগঞ্জের সিঙ্গাইরে তিন খুনের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পর আজ বৃহস্পতিবার দুপুরে আদালত থেকে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে
বাহরাইনে মারা যাওয়া এক বোনের জমি ও টাকাপয়সার ভাগ–বাঁটোয়ারা নিয়ে আরেক বোনের ছেলেদের সঙ্গে দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় তিন খুনের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আট আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়।
অপর সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিঙ্গাইরের গোবিন্দল গ্রামের মো. জিয়ার উদ্দিন (৫০), জাহিদুল ইসলাম (৫৫), আবদুর রশিদ (৫০), জসিম উদ্দিন (৪৫) ও সিদ্দিক মিয়া (৫৫)।
পাশাপাশি তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।কাজের জন্য বাহরাইনে যান হাসিনা আক্তার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।