advertisement
advertisement

জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে আদালতে তোলা হয়

advertisement

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাদ্রাসাছাত্র আরিফ হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।ইকবাল সোবহান চৌধুরীকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে বেলা ৩টা ৫০ মিনিটে আদালতের হাজতখানা থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে হাতকড়া পরিয়ে আদালতের কাঠগড়ায় আনা হয়। এ সময় পুলিশ তাঁর হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও এক হাত থেকে হাতকড়া খুলে দেন। এ সময় তিনি তাঁর আইনজীবী ও পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেন।

পরে বিকেল চারটা এক মিনিটে বিচারক এজলাসকক্ষে আসেন।এ সময় শুনানিতে আসামিপক্ষের আইনজীবী চৌধুরী মোহাম্মদ গালিব রাগীব আদালতকে বলেন, মাননীয় আদালত আমরা আসামির পক্ষে জামিনের আবেদন করিনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর