advertisement
advertisement

জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
জ্ঞানেশের চিন্তা কি বাড়িয়ে দিল পুরোনো ঘুষের অভিযোগ, তদন্ত শুরু হচ্ছে কেরলমে

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার

advertisement

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ঘুষ মামলার তদন্ত শুরুর নির্দেশ দিল কেরলম সরকার। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করার পর কংগ্রেসশাসিত কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা গতকাল বুধবার ওই নির্দেশ দেন।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে কেরল সরকারের পূর্তসচিব থাকাকালে এক সড়ক প্রকল্পের বকেয়া বিল মেটানোর বিনিময়ে তিনি দুই কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন।অভিযোগ, যে ব্যক্তির কাছে ঘুষ চাওয়া হয়েছিল, তিনি ছিলেন মালয়েশিয়ার এক সংস্থার কর্তা। তিনি আত্মহত্যা করেছিলেন। সুইসাইড নোটে ঘুষ চাওয়ার জন্য তিনি জ্ঞানেশের নামও উল্লেখ করেছিলেন। বলেছিলেন, ঘুষ না দেওয়া হলে পূর্ত দপ্তর টাকা আটকে রাখবে বলেছিল।

ওই সড়ক প্রকল্পের দায়িত্বে ছিল সেই সংস্থাই।গত মাসে জ্ঞানেশের বিরুদ্ধে প্রথম অভিযোগটি করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর