জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে এনবিআর প্রায় ১০০ সন্দেহভাজন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং ১২৫টি প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে। তালিকায় আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা; যার মধ্যে সালমান এফ রহমান, টিপু মুনশি ও সাকিব আল হাসানের বোনের স্বামী আলিফ মোল্লা অন্যতম। এই অর্থ অস্থিরতা সৃষ্টিতে ব্যবহৃত হয়েছে কিনা, এনবিআর তা খতিয়ে দেখছে।
চলমান তদন্তে মোবাইল ব্যাংকিং ও ক্রিপ্টো লেনদেনও অন্তর্ভুক্ত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।