advertisement
advertisement

রাত সোয়া ১১টার ট্রেন ছাড়ল ১২টায়, পৌঁছেও প্রায় ২ ঘণ্টা দেরিতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
রাত সোয়া ১১টার ট্রেন ছাড়ল ১২টায়, পৌঁছেও প্রায় ২ ঘণ্টা দেরিতে

তূর্ণা এক্সপ্রেস

advertisement

রাত সোয়া ১১টায় ট্রেন ছাড়ার কথা। নির্ধারিত সময়ের আগেই ঢাকার কারওয়ান বাজার থেকে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফিরোজ খান। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন ছাড়ার কোনো লক্ষণ ছিল না। তাঁর মতো অন্তত ৭০০ যাত্রী অপেক্ষায় ছিলেন ট্রেন ছাড়ার। তাঁদের অপেক্ষার অবসান হয় রাত ১২টায়। নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর চট্টগ্রামের উদ্দেশে কমলাপুর স্টেশন ছাড়ে ট্রেনটি।

ঘটনাটি গতকাল বুধবার ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসের। কমলাপুর স্টেশন থেকে রাত সোয়া ১১টায় ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ছেড়েছে রাত ১২টায়। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশনে অস্বস্তিকর সময় পার করেন যাত্রীরা। শুধু ছাড়তেই নয়, গন্তব্যে পৌঁছাতেও প্রায় ২ ঘণ্টা দেরি হয়েছে ট্রেনটির। চট্টগ্রাম স্টেশনে আজ বৃহস্পতিবার সকাল ৫টা ১০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও সেটি পৌঁছায় সকাল ৭টায়।

ট্রেনের দেরি নিয়ে এমন অভিযোগ করেছেন যাত্রীরা।যাত্রীরা আরও অভিযোগ করেন, ট্রেন ছাড়তে দেরির কারণ জানিয়ে মুঠোফোনে কোনো খুদে বার্তা দেওয়া হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর