advertisement
advertisement

যক্ষ্মারোগী ধূমপান ছাড়ছে মুঠোফোনের বার্তায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
যক্ষ্মারোগী ধূমপান ছাড়ছে মুঠোফোনের বার্তায়

‘কুইট ফর টিবি ট্রায়াল’ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গবেষক ও সরকারি কর্মকর্তারা

advertisement

মুঠোফোনের বার্তা ধূমপান ছেড়ে দিতে সহায়তা করে। একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুঠোফোনের বার্তা পেয়ে ৪২ শতাংশ যক্ষ্মারোগী ধূমপান ছেড়ে দিয়েছেন। সরকারি কর্মকর্তারা বলছেন, ধূমপান প্রতিরোধ কর্মকাণ্ডকে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘কুইট ফর টিবি ট্রায়াল’ শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গবেষক ও সরকারি কর্মকর্তারা এসব তথ্য দেন।

বেসরকারি প্রতিষ্ঠান আর্ক ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারের একাধিক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জনস্বাস্থ্যবিদ দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, একাধিক ধূমপান ও তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন।যক্ষ্মারোগীদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে ধূমপান থেকে বিরত রাখার গবেষণাটি যৌথভাবে করেছে বাংলাদেশের আর্ক ফাউন্ডেশন ও পাকিস্তানের ইসলামাবাদের দ্য ইনিশিয়েটিভ।

যুক্তরাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ও এ গবেষণার সঙ্গে যুক্ত আছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর