২০০৪ ইউরো ফাইনালে হারের পর রোনালদোর কান্না
এমন কিছু একটা ঘটতে পারে, ধারণা করেছিলেন অনেকেই। ক্রিস্টিয়ানো রোনালদো বরাবরই একটু অভিমানী, আত্মমর্যাদাটা সবসময়ই বেশি। কোচের সঙ্গে এর আগেও মনোমালিন্য হয়েছে, কিন্তু ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি আগে। রোনালদো সেটাই করেছিলেন, তাও দেশের হয়ে খেলায়। যে দেশের জন্য জীবন বাজি রাখতেও পিছপা হননি রোনালদো, তিনিই গল্পের ইতি টানলেন হাতে লেখা এক বার্তা পড়ে।পর্তুগালের ফুটবল ইতিহাসকে ঠিক দুইভাগে ভাগ করা যায়।
রোনালদোর অভিষেকের আগে আর অভিষেকের পরে। শুনতে ঠিক যতটা বিশাল কিছু মনে হচ্ছে, বাস্তবে আসলেও তাই। রোনালদোর আগমনের আগেও পর্তুগাল ছিল, তবে সেটা ইতিহাসের পাতায় আর গুটি কয়েক রাজ্যহীন রাজা হয়ে। ‘কালো চিতা’ ইউসেবিও এসেছিলেন, একক নৈপুণ্যে বিশ্বকাপে তৃতীয় হওয়া ছাড়া আর কিছুই করতে পারেননি। সেই অর্জন ক্ষয়ে গিয়েছে ষাটের দশকেই।
মানুষ নস্টালজিয়ায় তাঁকে মনে করে, কিন্তু বছরের পর বছর টেনে নেওয়ার মতো তারকা হয়ে উঠতে পারেননি কেউ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।