advertisement
advertisement

বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
বাংলাদেশকে দুবার অলআউট করতে চান উইকহাম, তাসকিন বললেন ‘ও নতুন এসেছে’

জশুয়া ডি সিলভাকে এলবিডব্লু করার পর তাসকিন আহমেদ

advertisement

৪ উইকেটে ২৩৫ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করা আমির জাঙ্গুও এখনো অপরাজিত আছেন। সিলেট টেস্টে ক্যারিবিয়ানরাই যে সুবিধাজনক অবস্থায় আছে, আপাতত তা বলে দেওয়া যায় কোনো সংশয় ছাড়াই। আগামীকাল সকালে দলের রানটা আরও বাড়িয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশকে চাপে ফেলার প্রত্যাশাও স্বাভাবিকভাবেই থাকবে তাদের; কিন্তু সেটি কত রান?

সিলেটে আজ দিনশেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা ছিল অভিষেক ইনিংসে ফিফটি করা কেভিন উইকহামের কাছে।উত্তরে কেভিন উইকহাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া—হতে পারে ৪০০ বা ৩৫০-এর বেশি। কারণ, উইকেট যেমন আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে নেওয়া ভালো হবে। এতে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সুযোগ তৈরি হবে।’ফিফটির পর কেভিন উইকহামজাঙ্গুর সঙ্গে ১৩৩ রানের জুটিতে দলকে বড় রানের ভিতই গড়ে দিয়েছেন উইকহাম।

৬১ রান করে নিজে আউট হয়ে গেলেও অন্য ব্যাটসম্যানদের কাছে বড় প্রত্যাশার কথাই জানিয়ে রেখেছেন, ‘আমরা জানি, সময়ের সঙ্গে উইকেটের অবস্থা আরও খারাপ হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর