advertisement
advertisement

গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

advertisement

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মেরিন (কার্গো) বিমা বিক্রিতে স্থগিতাদেশ জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। মেরিন ট্যারিফ হার লঙ্ঘনের দায়ে কোম্পানি দুটিকে আগামী তিন মাসের জন্য এ নির্দেশ দেওয়া হয়। মেরিন কার্গো বিমাকে বলা হয় সামুদ্রিক পণ্য পরিবহন বিমা।

স্থগিত করার পাশাপাশি মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না, তা জানতে চেয়ে কোম্পানি দুটিকে আগামী ৩০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার আইডিআরএর পরিচালক (রেটিং, অডিট ও জরিপ) মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত আলাদা দুই চিঠি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়।

চিঠির অনুলিপি দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাধারণ বীমা করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।আইডিআরএ গ্রিন ডেল্টাকে বলেছে, সংস্থাটির পরিদর্শন দল গ্রিন ডেল্টার প্রধান কার্যালয়ে সরেজমিন পরিদর্শন করে দেখতে পেয়েছে, বিমা পলিসি ইস্যুর ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্ধারিত মেরিন ট্যারিফ (কার্গো) হার উল্লেখযোগ্য হারে কমিয়ে বিভিন্ন হারে রেটে প্রিমিয়াম নিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর