advertisement
advertisement

মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার

গ্রেপ্তার আল মাহমুদ তারেক

advertisement

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর ১-এর পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে তাঁকে মিরপুর মডেল থানা–পুলিশ গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, আল মাহমুদকে গ্রেপ্তারের পর ওই এলাকার তানিম ভবনের সামনে রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেল, ৪১টি মশাল–লাঠি, দুই লিটার কেরোসিন তেল ও কর্কশিট উদ্ধার হয়।পুলিশের ধারণা, আল মাহমুদ লোকজন জমায়েত করে মিছিলের মাধ্যমে নাশকতামূলক কার্যক্রমের জন্য এসব বিস্ফোরক ও সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন।

তাঁকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর