advertisement
advertisement

ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
ব্ল-সুনামি, চোখে দেখা গণতন্ত্র ও ভোটাধিকার

advertisement

ঘড়ির কাঁটা তখন ৯টা ৩০। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আকাশে প্রচুর মেঘের ওড়াউড়ি, তা দেখে মনে হলো কানসাসের আকাশে কালো মেঘের আড়ালে আজ সূর্য হাসবেই। এয়ার ক্যাপিটাল অব দ্য ওর্য়াল্ড বলে খ্যাত উইচিটা শহরের ‘চিশলম ট্টেইল চার্চ অব ক্রাইস্ট’ ভোটকেন্দ্রের সামনে গাড়ি পার্ক করি। আমরা তিনজনই রেজিস্টার্ড ভোটার। ভোটকেন্দ্রে ঢুকতে নিরাপত্তারক্ষী বললেন, সামনের কক্ষে ভোট গ্রহণ চলছে।

এ সময় এক অশীতিপর বৃদ্ধা ‘স্টিভ হেনরি’ নিরাপত্তারক্ষীর কাঁধে ভর দিয়ে ব্যালট সংগ্রহ করে ভোটকেন্দ্রের সামনে কেঁদে দিয়ে বললেন, এটাই হলো গণতন্ত্রের বাস্তব রূপ, সম্মিলিত চেষ্টা। তাঁর পেছনে দাঁড়ানো মার্টিন বলে উঠলেন, গণতন্ত্র হলো নিজে নিজের ভোটাধিকার প্রয়োগ করা।

এদের পেছনে লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের যে শিক্ষা পেলাম, যা আজীবন স্মৃতিপটে রেখে দেওয়ার মতো।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর