advertisement
advertisement

ইরান যুদ্ধের ঘোর সমর্থক পিট হেগসেথকে কি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
ইরান যুদ্ধের ঘোর সমর্থক পিট হেগসেথকে কি প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) তাঁর প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কথা বলছেন। টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে মেমফিস এয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে। ২৩ মার্চ ২০২৬

advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার তিনি এ সমর্থন জানান। এর এক দিন আগে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। নির্বাচনের ফলাফলে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভের প্রতিফলন ঘটেছে বলে উঠে এসেছে।

হেগসেথকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমার মনে হয়, তিনি খুব ভালো কাজ করছেন।’ হেগসেথকে যুদ্ধের সমর্থক বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের এই বক্তব্য ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর তৎকালীন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট জর্জ বুশের পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক। ওই নির্বাচনে ইরাক যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের কারণে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়েছিলেন।

নির্বাচনের পরদিন সকালে প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডকে বরখাস্ত করেছিলেন জর্জ ওয়াকার বুশ।তবে বিভিন্ন সূত্র বলেছে, রিপাবলিকানরা নির্বাচনে নিজেদের পরাজয়ের কারণ পর্যালোচনা করার সময় হেগসেথকে সরিয়ে দিতে পারেন ট্রাম্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর