advertisement
advertisement

শরণার্থীশিবির থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে কীভাবে আলোচিত রাজনীতিক হয়ে উঠলেন ইলহান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
শরণার্থীশিবির থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে কীভাবে আলোচিত রাজনীতিক হয়ে উঠলেন ইলহান

ইলহান ওমর

advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝেমধ্যেই তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যেতে বলেন। ট্রাম্পের সঙ্গে তাঁর দলের কট্টর রিপাবলিকানরাও ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি তুলেছিলেন। এমনকি মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে গত মাসে ওয়াশিংটন ডিসিতে ইলহানের বাড়িতে তল্লাশি চালান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা। কিন্তু এসব কিছুই ইলহান ওমরকে আটকাতে পারেনি।

ট্রাম্প প্রশাসনের লোকজন তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর ইলহান বলেছিলেন, তিনি চুপ থাকবেন না। ইলহান চুপ থাকেননি। বরং বড় ব্যবধানে জয় নিয়ে টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির জন নেইগল তাঁর সামনে দাঁড়াতেই পারেননি।

বার্তা সংস্থা এপির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ইলহান সাড়ে ৭৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর