ক্রিস্টিয়ানো রোনালদো
একটি অধ্যায়ের সমাপ্তি। পর্তুগালের হয়ে আর খেলবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি নিজেই দিয়েছেন এই ঘোষণা। পর্তুগিজ ভাষায় দেওয়া রোনালদোর বিদায়ী বক্তব্যের হুবহু বাংলা অনুবাদ তুলে ধরা হলো এখানে— পর্তুগালের জনগণের উদ্দেশে বলছি, আমাদের জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। আমি কখনোই মনে করিনি জার্সিটি একান্তই আমার।
তবে ২৩ বছর ধরে এটি পরার, এর মর্যাদা রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে এই জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল। আজ সেটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে। সিদ্ধান্তটি নেওয়া সহজ ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু মস্তিষ্ক দিয়ে নেওয়া যায় না, সেগুলো নিতে হয় হৃদয় দিয়েও।
২০০৩ সালের আগস্টে যে যাত্রা শুরু হয়েছিল, সেটিই চিরদিনের জন্য আমার জীবন বদলে দেয়।জাতীয় দলে কাটানো সময়ের দিকে ফিরে তাকালে শুধু ম্যাচ, গোল, রেকর্ড কিংবা ট্রফির কথা মনে পড়ে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।