advertisement
advertisement

বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
বলবয় থেকে ভারতের জয়ের নায়ক সুহাইল, পাকিস্তানের আক্ষেপের হার

ভারতের হয়ে জোড়া গোল করেন সুহাইল ভাট

advertisement

ভারত ৩ : ২ পাকিস্তানম্যাচের যোগ করা সময়ে দুই গোল করে ব্যবধান কমিয়েছিল পাকিস্তান। এতে শেষ মুহূর্তে জয়ের আশা জেগেছিল দলটির সমর্থকদের মনে। কিন্তু প্রথমার্ধে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারত। শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান।জাতীয় স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা এই ম্যাচে ভারতের জয়ের নায়ক সুহাইল আহমদ ভাট।

একসময় যিনি মাঠের পাশে দাঁড়িয়ে বল কুড়িয়ে দিতেন, সেই সুহাইলই আজ ভারতের জাতীয় দলের হয়ে গোল করছেন। বলবয় থেকে গোলশিকারি হয়ে ওঠার গল্পটা যেন নিজের খেলাতেই নতুন করে লিখলেন তিনি।ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ছোটবেলায় মাঠের পাশে বল কুড়িয়ে দিতেন বলবয় সুহাইল। গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে থাকতেন, যাতে বল বাইরে চলে গেলে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়। সেই মাঠের পাশ থেকে তিনি এখন ভারতের জাতীয় দলে।

২০২৫ সালের জুনে থাইল্যান্ডের বিপক্ষে ভারতের সিনিয়র দলে অভিষেক হলেও প্রথম ম্যাচে গোলের দেখা পাননি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর