advertisement
advertisement

পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

advertisement

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বিডা–ডেসকো মডেল’ অনুসরণ করে পিএসসি ভবনের ছাদে ১২০ দশমিক ৯৬ কিলোওয়াট–পিক ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) পিএসসি সচিবালয় ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

পিএসসি সচিবালয়ের পক্ষে উপসচিব (প্রশাসন) ওয়াশীমুল বারী ও ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহসুলতান সমঝোতা স্মারকে সই করেন। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ জানান, সরকারি কর্ম কমিশন ভবনের ছাদে ৯ হাজার ২৪২ বর্গফুট জায়গায় সোলার প্যানেল বসানো হবে।

এতে প্রতি মাসে প্রায় ১৩ হাজার ৪০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, এই সোলার সিস্টেম স্থাপনের ফলে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর