মেজর (অব.) আখতারুজ্জামান
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত ছেলে শাহরিয়ার জামানের ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। এ জন্য তিনি কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের প্রত্যাহার দাবি করেছেন।
আগামী রোববারের মধ্যে তাঁকে প্রত্যাহার করা না হলে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন আখতারুজ্জামান।তবে ওসি রফিকুল ইসলাম বলেছেন, মামলা নিতে তাঁর আপত্তি নেই। লিখিত অভিযোগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কয়েকজনের নাম থাকায় তিনি আপত্তি জানিয়েছেন।আহত শাহরিয়ার জামান (৫০) আখতারুজ্জামানের বড় ছেলে।
শাহরিয়ার বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিতে সক্রিয় বলে জানিয়েছেন দলটির কটিয়াদী উপজেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হক রাশেদী।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে গতকাল বুধবার সন্ধ্যায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।