মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিং
যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়ার ঘটনা সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বেশি দেখা যায়। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনেও ইতিহাস গড়েছেন বেশ কয়েকজন প্রার্থী। বিভিন্ন অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নির্বাচনে জয়ী হয়ে তাঁরা ভেঙেছেন প্রচলিত নানা বাধা। তাঁদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর ও প্রথম মুসলিম সিনেটর।
এমন ১০ জন প্রার্থীর ঐতিহাসিক অর্জনের কথা এখানে তুলে ধরা হলো।১. দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নরজর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান ধনকুবের রিক জ্যাকসনকে হারিয়ে জয়ী হয়েছেন আটলান্টার সাবেক মেয়র কেইশা ল্যান্স বটমস। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন।
কেইশা ল্যান্স বটমস একই সঙ্গে জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।গত অক্টোবরে জর্জিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেইশা ল্যান্স বটমস২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালনকালে অপরাধ বৃদ্ধি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বিরোধের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন বটমস।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।