ছবি: ক্যাটরিনা হোমস, পেকজেলস ডট কম
ইতালীয় পিৎজায় আনারস দেওয়াটা সংস্কৃতির জন্য অপমান বলে মনে করেন এক শেফ। এ কারণে রেস্তোরাঁর এক অনুষ্ঠানে তিনি আনারস দেওয়া পিৎজা বানাতে রাজি হননি। এর জেরে অন্যান্য নানা অভিযোগে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি রেস্তোরাঁ থেকে চাকরি খুইয়েছেন দাভিদে তাম্বুরেলা নামের ওই শেফ।তাম্বুরেলা কাজ করতেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ‘লা কস্তা’ নামের একটি রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি এখন বন্ধ রয়েছে।
গত মে মাসে কর্তৃপক্ষ তাম্বুরেলাকে চাকরিচ্যুত করেছে। এর দুই সপ্তাহ আগে তাঁর সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেখানে তাঁর আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।এসব অভিযোগের একটি ছিল রেস্তোরাঁর অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারস দেওয়া পিৎজা বানাতে চাননি তিনি।
তাম্বুরেলা স্পষ্ট জানিয়ে দেন, কর্তৃপক্ষের এমন কোনো নির্দেশ তিনি মানবেন না, যা তাঁর সংস্কৃতির জন্য অপমানজনক।তাম্বুরেলা দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।