advertisement
advertisement

নিরাপত্তা বৈঠক শেষে সম্পাদকের হাতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
নিরাপত্তা বৈঠক শেষে সম্পাদকের হাতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র

advertisement

আর মাত্র এক সপ্তাহ। এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান। এ উপলক্ষে ১৩ নভেম্বর, শুক্রবার ঢাকা-চাঁদপুর মোহনা-ঢাকা নৌপথে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামের এ আয়োজনের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের হাতে।৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে সম্পাদকের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রতিনিধিদল। এদিন ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী।

এ সময় বন্ধুসভার পক্ষ থেকে সম্পাদক মতিউর রহমানকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছাস্বরূপ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠকএ ছাড়া আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, হেড অব ডিজিটাল বিজনেস জাভেদ সুলতান, হেড অব হিউম্যান রিসোর্স শামীম খানসহ বিভিন্ন বিভাগের প্রধানদের কাছে।এর আগে প্রথম আলোর ৮ম তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা বৈঠক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর