advertisement
advertisement

দেশের মধ্যে বাড়ল, বিদেশে কমল উড়োজাহাজের জ্বালানির দাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
দেশের মধ্যে বাড়ল, বিদেশে কমল উড়োজাহাজের জ্বালানির দাম

উড়োজাহাজে জেট ফুয়েল ভরা হচ্ছে

advertisement

দেশে টানা কয়েক মাস কমানোর পর উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম চার মাস ধরে বাড়ছে। এবার দেশের ভেতরে ফ্লাইটের জন্য প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। এর আগে গত মাসে বাড়ানো হয় ১৭ টাকা ৬ পয়সা। তবে বিদেশের গন্তব্যে যেতে জেট ফুয়েলের দাম কমেছে।আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

গত বছরের মে মাস থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে তারা।বিইআরসির নতুন দর বলছে, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৮৯ টাকা ৩ পয়সা। এটি আগে ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এর দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত মার্চে দুই দফায় প্রতি লিটারে বেড়েছিল মোট ১০৭ টাকা।আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।বিইআরসি সূত্র বলছে, দেশের মধ্যে জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে দুই দফায় ভ্যাট প্রযোজ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর