advertisement
advertisement

যৌনতানির্ভর সিনেমা বানিয়ে বিতর্কিত নির্মাতা তিন্তো ব্রাস মারা গেছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
যৌনতানির্ভর সিনেমা বানিয়ে বিতর্কিত নির্মাতা তিন্তো ব্রাস মারা গেছেন

তিন্তো ব্রাস। এএফপি ফাইল ছবি

advertisement

‘সালোঁ কিটি’ ও ‘ক্যালিগুলা’—দুটি চলচ্চিত্রই তাঁকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে, আবার জড়িয়েছে বিতর্কেও। তবে ইরোটিক সিনেমার নির্মাতা পরিচয়ের আড়ালে ছিলেন ভিন্নধর্মী এক নিরীক্ষাধর্মী চলচ্চিত্রকার। প্রচলিত রীতিকে প্রশ্ন করা, সেন্সরশিপের বিরুদ্ধে দাঁড়ানো আর যৌনতাকে মানুষের অভিব্যক্তির অংশ হিসেবে দেখার চেষ্টা—এসবই ছিল তাঁর চলচ্চিত্রজীবনের বৈশিষ্ট্য। ইতালির সেই প্রখ্যাত নির্মাতা তিন্তো ব্রাস মারা গেছেন।

৪ নভেম্বর রোমে ৯৩ বছর বয়সে মারা গেছেন এই ইতালীয় নির্মাতা। তাঁর স্ত্রী কাতেরিনা ভার্জি ও দুই সন্তান বোনিফাচিও এবং বিয়াত্রিচা ব্রাস ইতালির সংবাদ সংস্থা আনসাকে তাঁর মৃত্যুর খবর জানান। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো ইউরোপীয় চলচ্চিত্রের এক ব্যতিক্রমী অধ্যায়।শিল্পী পরিবার থেকে চলচ্চিত্রে ১৯৩৩ সালের ২৬ মার্চ ইতালির মিলানে জন্ম তিন্তো ব্রাসের। তাঁর পরিবার ছিল ভেনিসের শিল্পী পরিবার।

ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির আবহে বেড়ে ওঠা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর