advertisement
advertisement

ফিলিস্তিনি শ্রমজীবী বাবা–মায়ের ঘরে বেড়ে ওঠা রাশিদা কীভাবে মিশিগানে এতটা জনপ্রিয় হয়ে উঠলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
ফিলিস্তিনি শ্রমজীবী বাবা–মায়ের ঘরে বেড়ে ওঠা রাশিদা কীভাবে মিশিগানে এতটা জনপ্রিয় হয়ে উঠলেন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেসম্যান রাশিদা তালিব

advertisement

বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে পঞ্চম মেয়াদের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন রাশিদা তালিব। তিনি দেশটির ইতিহাসে একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য।ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাশিদা মিশিগানের ১২তম কংগ্রেস আসন থেকে জয়ী হয়েছেন। তিনি ৭২ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী জেমস হুপার পেয়েছেন মাত্র ২৪ শতাংশের কিছু বেশি ভোট।মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সবচেয়ে সোচ্চার আইনপ্রণেতাদের অন্যতম রাশিদা ২০১৮ সালে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। সেই বছর কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী সদস্যের একজন তিনি, অন্যজন ইলহান ওমর।গাজায় ইসরায়েলের গণহত্যার কড়া সমালোচক হিসেবে পরিচিত রাশিদা।

এ জন্য তাঁকে সহকর্মীদের তিরস্কারের শিকার হতে হয়েছিল।বাড়িতে আরবি ভাষায় কথা বলে বড় হয়েছেন রাশিদা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর