advertisement
advertisement

নীলগাইয়ের নতুন চার শাবকের দুরন্তপনায় প্রাণবন্ত সাফারি পার্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
নীলগাইয়ের নতুন চার শাবকের দুরন্তপনায় প্রাণবন্ত সাফারি পার্ক

নীলগাইয়ের নতুন অতিথিদের দৌড়ঝাঁপে প্রাণবন্ত হয়ে উঠেছে গাজীপুর সাফারি পার্ক। আজ বৃহস্পতিবার তোলা

advertisement

বনের সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছে নীলগাইয়ের চারটি ছোট শাবক। কখনো মায়ের পেছনে পেছনে ছুটছে, কখনো আবার মায়ের কাছাকাছি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। শাবকগুলোর প্রতিটি নড়াচড়ায় যেন সতর্ক নজর মায়ের।

এভাবেই মায়ের স্নেহ আর নিরাপত্তায় বেড়ে উঠছে গাজীপুর সাফারি পার্কে জন্ম নেওয়া নতুন চার শাবক।গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে দেখা যায় নীলগাইয়ের এই নতুন সদস্যদের দুরন্তপনা। প্রায় দেড় মাস আগে প্রথম চারটি শাবককে একসঙ্গে বিচরণ করতে দেখেন পার্কের কর্মীরা।

এর পর থেকে তাদের নিরাপত্তা ও বেড়ে ওঠার বিষয়ে বিশেষ নজরে রাখছে পার্ক কর্তৃপক্ষ।পার্কে গিয়ে দেখা যায়, চার শাবকের মধ্যে কয়েকটি মায়ের কাছাকাছি ঘোরাফেরা করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর