advertisement
advertisement

ডেমোক্র্যাট সমাজতন্ত্রীদের কতজন এবার কংগ্রেসে যাচ্ছেন, মামদানি–সমর্থিত প্রার্থীরা কি জয়ী হলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
ডেমোক্র্যাট সমাজতন্ত্রীদের কতজন এবার কংগ্রেসে যাচ্ছেন, মামদানি–সমর্থিত প্রার্থীরা কি জয়ী হলেন

কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও–কর্তেজ ও রাশিদা তালিব। দুজনই ডেমোক্র্যাট সমাজতন্ত্রী হিসেবে পরিচিত। ১৩ নভেম্বর ২০২৩, ওয়াশিংটন

advertisement

যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার অনুষ্ঠিত কংগ্রেসের দুই কক্ষের মধ্যবর্তী নির্বাচনে একের পর এক বড় জয়ের পর ডেমোক্রেটিক পার্টির সমাজতন্ত্রপন্থীরা বড় বিজয়ী হিসেবে আলোচনায় এসেছেন। এখন তাঁদের নতুন একটি দল কংগ্রেসে যাচ্ছে।এই বছর প্রধান প্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হাতে গোনা কয়েকজন প্রার্থী ছিলেন ‘ডেমোক্রেটিক সোশালিস্টস অব আমেরিকা (ডিএসএ)’–এর সদস্য।

তাঁরা নিজেদের ডেমোক্রেটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন।গত বছর নিউইয়র্ক নগরের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হন। তাঁর এই জয় ডিএসএর উত্থানে দ্রুত গতি দেয়। এরপর এই বছর তাঁরা কংগ্রেসের দলীয় প্রাথমিক বাছাই (প্রাইমারি) নির্বাচনে একের পর এক জয়ী হন।সমাজতন্ত্রীদের বেশির ভাগ জয় এসেছে ডেমোক্র্যাটদের নিরাপদ আসনগুলোয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি প্রচারে প্রার্থীরা মূলধারার ডেমোক্র্যাটদের পরাজিত করেছেন।

এরপর সাধারণ নির্বাচনে বামপন্থীদের এই প্রার্থীরা কেমন ফল করবেন, তা ছিল বড় পরীক্ষা।নিউইয়র্ক থেকে নির্বাচিত ক্লেয়ার ভালদেজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর