advertisement
advertisement

প্রতিকূলতা জয় করে আলো ছড়াচ্ছেন যিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
প্রতিকূলতা জয় করে আলো ছড়াচ্ছেন যিনি

ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি পাওয়া পীরগঞ্জের শিক্ষার্থী আনিকা বুশরা।

advertisement

প্রতিকূলতা কখনো মেধার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না—এই কথার বাস্তব প্রমাণ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শিক্ষার্থী আনিকা বুশরা। নানা সীমাবদ্ধতা ও আর্থসামাজিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মেধা, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন তিনি।আনিকা এ বছর পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্য ধরে রেখেছেন। তিনি এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

তাঁর এই মেধা ও সম্ভাবনার স্বীকৃতিস্বরূপ পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি। এই বৃত্তির সহায়তায় তিনি তাঁর উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা অব্যহত রেখেছেন।

ধারাবাহিকভাবে ভালো ফলাফল ও অদম্য ইচ্ছাশক্তি জন্য স্নাতক পর্যায়েও আনিকাকে ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি অব্যাহত রাখবে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট।পড়াশোনার প্রতি গভীর অনুরাগ, নিয়মিত প্রচেষ্টা এবং ধারাবাহিকভাবে ভালো ফলাফল করার কারণে তিনি শিক্ষক ও পরিচিত মহলে প্রশংসিত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর