advertisement
advertisement

ঢাকায় কোন এলাকার বাতাস সবচেয়ে নির্মল, দূষিত কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ২:২১ অপরাহ্ণ
ঢাকায় কোন এলাকার বাতাস সবচেয়ে নির্মল, দূষিত কোথায়

শীত এলে বায়ুদূষণ বাড়ে

advertisement

রাজধানীর উত্তরার খালপাড় এলাকায় বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ১৪৪ মাইক্রোগ্রাম। বিপরীতে, সবচেয়ে নির্মল বাতাস পাওয়া গেছে নিকুঞ্জ এলাকায়। সেখানে পিএম ২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ৩৫ মাইক্রোগ্রামের নিচে। অর্থাৎ ১০ কিলোমিটারের ব্যবধানে রাজধানীর দুটি এলাকার বাতাসে দূষণের মাত্রায় বিরাট পার্থক্য দেখা যাচ্ছে।রাজধানীর উত্তরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দূরত্ব ২৭ কিলোমিটার।

সড়কপথে বায়ুমানের দূষণ মেপে এই তথ্য জানিয়েছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্র (ক্যাপস)। তাদের এক গবেষণায় দেখা গেছে, খালপাড়ের পর সবচেয়ে দূষিত এলাকাগুলোর একটি যমুনা ফিউচার পার্ক। সেখানে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫-এর উপস্থিতি ১১৭ মাইক্রোগ্রাম।

মালিবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো এলাকাজুড়েও বায়ুদূষণের উচ্চমাত্রা পাওয়া গেছে।জিয়াউল হক, সাবেক পরিচালক, পরিবেশ অধিদপ্তরের বায়ুমান শাখা।‘সড়কের ধুলার সঙ্গে গাড়ির কালো ধোঁয়া মিশে বায়ুমানের যথেষ্ট অবনতি ঘটায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর