advertisement
advertisement

বই কিনতেন ভাগাভাগি করে, একজন পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেকজন জাহাঙ্গীরনগরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বই কিনতেন ভাগাভাগি করে, একজন পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেকজন জাহাঙ্গীরনগরে

দুই ভাই আবদুল হান্নান (ডানে) ও আবদুল মান্নান। সম্প্রতি তোলা

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পরিচিতি অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভবিষ্যতে কে কী হতে চান। সাতক্ষীরার শ্যামনগরের আবদুল হান্নান সেদিন বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন তাঁর। কথাটি বলার পর নিজের মধ্যেই একধরনের জেদ তৈরি হয়েছিল হান্নানের। মনে হয়েছিল, যখন বলেছি, তখন লক্ষ্যটি পূরণ করতেই হবে। সেই স্বপ্ন সামনে রেখেই এগিয়েছেন। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে চালিয়েছেন নিজের খরচ।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়ে পেয়েছেন স্বর্ণপদক।হান্নানের কাছে এই পদক শুধু ভালো ফলের স্বীকৃতি নয়, দীর্ঘদিনের স্বপ্নপূরণের পথে বড় এক অর্জন। স্বর্ণপদক পাওয়ার খবর প্রথমে ভিডিও কলে মাকে জানিয়েছিলেন। খবর শুনে মা নাসিমা খাতুন আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে পদকটি বাড়িতে নিয়ে গেলে মা ও মামারা সেটি হাতে নিয়ে দেখেন, খুশি হয়ে দোয়া করেন।হান্নান বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় গৌরবের জায়গা এই স্বর্ণপদক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর